Phishing Email কী?
Phishing হলো এমন এক ধরনের প্রতারণা যেখানে অপরাধীরা ভুয়ো ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে পাসওয়ার্ড, ব্যাঙ্কের তথ্য বা অন্যান্য গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করে।
ভুয়ো ইমেল চেনার লক্ষণ
- অস্বাভাবিক জরুরি ভাষায় দ্রুত পদক্ষেপ নিতে বলা।
- প্রেরকের ঠিকানায় বানান বা ডোমেইনের অমিল।
- অপ্রত্যাশিত সংযুক্তি বা সন্দেহজনক লিংক।
- পাসওয়ার্ড, OTP বা ব্যাঙ্কের তথ্য চাওয়া।
- অবাস্তব পুরস্কার বা টাকা পাওয়ার প্রতিশ্রুতি।
লিংকে ক্লিক না করে অফিসিয়াল ওয়েবসাইট নিজে টাইপ করে খুলুন। সন্দেহজনক ইমেলকে Spam বা Phishing হিসেবে রিপোর্ট করুন। ভুল করে তথ্য দিয়ে ফেললে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলান এবং প্রয়োজনীয় নিরাপত্তা পদক্ষেপ নিন।