বেলুড়ে বিজেপির গাড়িতে টাকা ছড়ানোর অভিযোগে উত্তেজনা, তল্লাশিতে মিলল শুধু মিষ্টি ও জামাকাপড়

বেলুড়, হাওড়া: বিধানসভা নির্বাচন ২০২6 ঘিরে বেলুড়ে তৈরি হল চাঞ্চল্য। বিজেপির প্রতীক লাগানো একটি গাড়িকে কেন্দ্র করে টাকা ছড়ানোর অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তৃণমূল সমর্থকরা গাড়িটি আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় গাড়ি থেকে কোনো নগদ টাকা উদ্ধার না হলেও শুধু মিষ্টির হাঁড়ি ও কিছু জামাকাপড় পাওয়া যায় বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের বচসা ও হাতাহাতির অভিযোগও ওঠে।

বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

Leave a Comment

Trending Now